এক স্কুল ভবন দুই পক্ষই আয়ত্তে নিতে চায়

১৮ জানুয়ারি ২০১৯, ১০:৪২ PM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

কক্সবাজারের উখিয়ার পূর্বাঞ্চলীয় জনপদের অন্যতম একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান ডেইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন জরব দখলের অভিযোগ উঠেছে। সাময়িক ব্যবহারের অনুমতি নিয়ে দীর্ঘস্থায়ী ভোগদখলের জন্য ওই ভবনটি বর্তমানে একটি এনজিও সংস্থা সংস্কার করার ঘটনা নিয়ে শিক্ষা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছে।

ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম অভিযোগ করে জানান, ২০০৮ সালে সাময়িক ব্যবহারের অনুমতি নিয়ে ডেইল পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটির দখল ছাড়েনি। যার ফলে স্থান সংকুলানের অভাবে প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন বরাদ্ধ পাওয়া শর্তেও নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না। তিনি আরো বলেন, ভবন সংস্কার কাজে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তার উপর হামলার চেষ্টা চালায়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, সাময়িক ব্যবহারের অজুহাতে দীর্ঘস্থায়ী দখলের পায়তারার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলমের সাথে আলাপ করা হলে তিনি বলেন, ডেইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দখলের ব্যাপারে ইউএনওর সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক ব্যবহারের অজুহাতে দীর্ঘস্থায়ী দখলের রাখার জন্য প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সংস্কারের ব্যাপারে জানতে চাওয়া হলে ডেইলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফুর আলম জানান, তারা ভবনটি ব্যবহারের জন্য ২০০৮ সালে তৎকালীন প্রাথমিক শিক্ষা অফিসার থেকে অনুমতি নিয়েছে। ভবন সংস্কারে বাধা দেওয়ায় তিনি ইউএনওকে অভিযোগ করেছেন বলেও সাংবাদিকদের জানান।

ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, বিষয়টির ব্যাপারে উভয়পক্ষকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু দুটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ব্যক্তিস্বার্থ হাসিলের মতো কারো কোন উদ্দেশ্য নেই।

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬