দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

১৩ মার্চ ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক ১০ গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

এর আগে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করাসহ গেজেটেড পদমর্যাদা দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

শিক্ষকদের আইনজীবী বলছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল দশম গ্রেড করতে নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেয়া হয়। এ রায়ে সন্তোষ জানিয়েছেন রিটকারী প্রধান শিক্ষকরা।

দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে যেসব আমল করবেন
  • ২৭ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ৬০ কিমি ভেগে বৃষ্টির আভাস
  • ২৭ জুলাই ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬