শ্রেণিকক্ষ নেই, ক্লাস চলছে অফিসরুমে

১৫ জানুয়ারি ২০১৯, ০৪:০৫ PM
অফিস কক্ষ যখন ক্লাসরুম

অফিস কক্ষ যখন ক্লাসরুম

স্কুলটিতে একটি মাত্র ভবন আছে, শ্রেণিকক্ষ ৩ টি। ফাঁকা রুম না থাকায় ক্লাস চলছে অফিস কক্ষে। দীর্ঘদিন ধরে এভাবেই পাঠদান চলছে জয়পুরহাট জেলার পাঁচবিবির সীমান্তের পাড়ে বাগজানা ইউনিয়নের কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বেগম জানান, প্রথম শিফটে শিশুশ্রেণি হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঠদানের সমস্য হয় না; কেবল দ্বিতীয় শিফটেই শ্রেণীকক্ষের সংকট। তিনি বলেন, সামনের জুন মাসে সরকারি অর্থ বরাদ্দ পেলে একটি টিনশেড ঘর তৈরির পরিকল্পনা রয়েছে; যেখানে শিক্ষকরাও কিছু সহযোগিতা করবেন।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অফিস রুমেই ৫ম শ্রেণীর ২২ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করছে। বিদ্যালয়ে অফিস ও শ্রেণীকক্ষ মিলে ৪টি রুম। 

শিক্ষার্থীরা বলছেন, ক্লাসের সময়ই অফিসে শিক্ষকদের মধ্যে কথপোকথন হয়। আবার কোন ছাত্রের অভিভাবক প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে আসলে তাদের আলোচনাও ওই ক্লাসেই হয়। ফলে মনোনিবেশ ব্যহত হয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয়। অফিসেই শিক্ষকরা পাঠদান করে এতে সমস্যা হয় কি-না জানতে চাইলে ৫ম শ্রেণীর শিক্ষার্থী নাজমা ও মহাদ্দিস বলেন, ‘কিছুটা হয়’।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমি কয়েক মাস হলো এখানে যোগদান করেছি। বিষয়টা জানি এবং ইতোমধ্যেই নতুন বিল্ডিংয়ের জন্য বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950