চার বছর বয়সেই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি: সচিব

১৩ জানুয়ারি ২০১৯, ০৭:৪৫ PM
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিশুদের ভর্তির বয়স এক বছর কমিয়ে চার বছর নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন। আজ রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, ‘কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য প্রাক-প্রাথমিক শ্রেণিতে বর্তমানে বিদ্যমান শিশুদের বয়স পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা হবে।’

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, উন্নত জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূলভিত্তি। বর্তমান সরকার ভবিষ্যতে মেধাসম্পন্ন মানুষ তৈরির জন্য মায়েদের অপুষ্টি দূর করতে মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতাও কামনা করেন নতুন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ বক্তব্য দেন।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬