ঝিনাইদহ পিটিআই খুলনা বিভাগে শ্রেষ্ঠ

১৩ জানুয়ারি ২০১৯, ১০:৫০ AM
ঝিনাইদহ পিটিআই

ঝিনাইদহ পিটিআই

খুলনা বিভাগে ২০১৮ সালের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) নির্বাচিত হয়েছে ঝিনাইদহ পিটিআই। একই সঙ্গে বিভাগের শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট হয়েছেন এ প্রতিষ্ঠানের আতিয়ার রহমান। এ নিয়ে তিনি পরপর দুবার শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন।

ঝিনাইদহ পিটিআই সূত্রে জানা যায়, স্থানীয় ও সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানটির ব্যাপক উন্নয়ন হয়েছে। ঝিনাইদহ পিটিআইয়ের বর্তমান পরিবেশ অত্যন্ত মনোরম ও নিরাপদ। প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থাপনায় চলছে ১৮ মাসব্যাপী ডিপিএড প্রশিক্ষণ ও পরীক্ষণ বিদ্যালয়ের ছয় বছর মেয়াদি শ্রেণী কার্যক্রম। এর মধ্য দিয়ে পরীক্ষণ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ভর্তি ও পড়ালেখার মানের আশাব্যঞ্জক উন্নয়ন হয়েছে।

এদিকে আতিয়ার রহমান জানান, তিনি ঝিনাইদহে পিটিআই সুপারিনটেনডেন্ট পদে যোগ দেন ২০১৫ সালে। যোগদানের পর থেকেই ঝিনাইদহ পিটিআইয়ের উন্নয়নে মনোযোগ দেন। তার যোগদানের সময় পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ১৭৫ জন মাত্র। বর্তমানে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৭৮। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজাল্ট ও বৃত্তিপ্রাপ্তির সংখ্যাও সন্তোষজনক। এছাড়া এখানে ২০১৪ সালে ডিপিএড শিক্ষক ভর্তির সংখ্যা ছিল ৮৮। বর্তমানে ডিপিএডে আসন রয়েছে ২৪০টি। আর ডিপিএড প্রশিক্ষণে বর্তমানে পাসের হার শতভাগ।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬