প্রাথমিকে ৬৫ হাজার হিসাব রক্ষক নিয়োগের উদ্যোগ

০৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩৯ PM

© ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হিসাব রক্ষক পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পদ সৃষ্টি হলে ৬৫ হাজার ৯৯টি বিদ্যালয়ে হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একাধিক সূত্র।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধান শিক্ষক প্রতিষ্ঠান প্রধান এবং বিদ্যালয়ে পাঠদান ও তদারকি আরও সক্রিয় করতে বিদ্যালয়ে একজন হিসাব রক্ষক প্রয়োজন।  বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে একজন করে হিসাব রক্ষক নিয়োগ দেয়া হবে। 

তিনি আরও বলেন, হিসাব রক্ষক পদে নিয়োগ কবে দেয়া হবে তা এখনও নির্ধারিত হয়নি। পদ সৃজন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। চলতি অর্থবছরে হিসাব রক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার চেষ্টা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

এ বিষয়ে  প্রবীণ শিক্ষক নেতা ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা  গবেষণা পরিষদের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের হিসাব সংরক্ষণ, পরিচালনা এবং বিদ্যালয়ের দাপ্তরিক সব কাজ এককভাবে করেন প্রধান শিক্ষক। একজন হিসাব রক্ষক প্রাথমিকের প্রধান শিক্ষকদের দির্ঘদিনের দাবি ছিল। সরকারের এ উদ্যোগ প্রাথমিকের প্রধান শিক্ষকদের স্বস্তি দেবে।

বাস ডুবে যাচ্ছিল পানিতে, বাঁচার আকুতি জানাচ্ছিলেন শিক্ষক-শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৭৪ আসামি গ্রেপ্তার, ১৯ কিশোর গ্যাং সদস্…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ বায়দূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ ঢাকা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন-বালু বাণ…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘আয় হায়ে কী চাল’—কলেজে মেয়েদের হাতে টিজিংয়ের শিকার হয়েছিলেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950