প্রাথমিক সমাপনীতে ৬০০ নম্বরে ৬০০ পেল জেরিন

০৩ জানুয়ারি ২০১৯, ০৮:২৩ PM
নম্বরপত্র হাতে সারা জেরিন

নম্বরপত্র হাতে সারা জেরিন © সংগৃহীত

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) শতভাগ নম্বর পেয়ে দেশ সেরা হয়েছে সারা জেরিন নামে নওগাঁর এক শিক্ষার্থী।  জেরিন পিইসি পরীক্ষার মার্জিন নম্বর ৬০০ তে ৬০০ পেয়েছে।  সে মহাদেবপুর উপজেলার কলোনী পাড়ার বাসিন্দা।  জেরিনের এমন সাফল্যে আনন্দিত এলাকাবাসী। 

সারা জেরিন মহাদেবপুর উপজেলার মালঞ্চ কিন্ডার গার্ডেন থেকে এবারের পিইসি পরিক্ষায় অংশ নেয়।  ৬ বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  পরীক্ষার ফলাফল ঘোষণার পর দেখা যায় জেরিন সব বিষয়ে শতভাগ নম্বর পেয়ে পাস করেছ। সারা জেরিনের পিতা সারোয়ার হোসেন পেশায় একজন সরকারী চাকুরীজীবী এবং মা গৃহিনী। দু’ভাই বোনের মধ্যে সারা জেরিন ছোট। পরিবারের নজরদারী আর শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলা ছিল সারা জেরিনের সাফল্যের অন্যতম কারণ। 

সারা জেরিনের বাবা সারোয়ার হোসেন বলেন, সারা জেরিন স্কুল থেকে ফেরার পর রাতে পড়ার বিষয়গুলো নিয়ে ফলোআপ করতাম। তবে তার পড়ার বিষয়ে কখনো চাপ দিতে হয়নি আমাকে। সে প্রবল ইচ্ছে শক্তিকে কাজে লাগাতো। 

জেরিনের স্কুলের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম বলেন, আমরা সারা জেরিনের ভেতর আলাদা একটা ট্যালেন্ট লক্ষ্য করি। সে অনুয়ায়ী তাকে দিক নির্দেশনা দেই। পরীক্ষায় সুন্দর হাতের লেখা ছিল সারা জেরিনের অন্যতম একটি দিক। 

প্রত্যেকটি বিষয়ে ১০০ পাওয়ার কতোটা আশাবাদী ছিল এমন প্রশ্নের উত্তরে জেরিন জানায়, আমি পরীক্ষা দেওয়ার পর দৃঢ় আশাবাদি ছিলাম যে ট্যালেন্টপুল পাবো। ভবিষ্যতে একজন ভাল মানুষ হওয়ার প্রত্যায় ব্যক্ত করে সে জানায় মানব সেবার জন্য আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬