চাকরিতে দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

২৪ জানুয়ারি ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ © সংগৃহীত

দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন সারাদেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে শিক্ষকদের ‘এক দফা এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’; ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’; ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সুনামগঞ্জ থেকে আসা বড়ুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন বলেন, 'আমরা শিক্ষক সমাজ কেন তৃতীয় শ্রেণিতে থাকব? আমাদের দ্বিতীয় শ্রেণি দিতে হবে। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে দেশ গড়া সম্ভব না। 

এর আগে, মঙ্গলবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সমাবেশে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

জুলাই মাসের বেতন কবে পাবেন জানাল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৭ জুলাই ২০২৬
ছাত্রশক্তির অনুষ্ঠানে হট্টগোলে ইন্ধনের অভিযোগে ইবির বৈছা’আ …
  • ২৭ জুলাই ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ২৭ জুলাই ২০২৬
ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহেন্দ্র-অটোরিকশায় ধাক্কা, প…
  • ২৭ জুলাই ২০২৬
ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশনে বাংলাদেশের বড় জয়
  • ২৭ জুলাই ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে নতুন নীতিমালা প্রকাশ, দ…
  • ২৭ জুলাই ২০২৬