সাবেক আইজিপিকে স্কুল শিক্ষার্থীর চিঠি

‘আমার খুব ইচ্ছে আপনাকে একটি ভোট দিতে.......’

২৫ ডিসেম্বর ২০১৮, ০৭:৫১ PM
সাবেক আইজিপি নূর মোহাম্মদ

সাবেক আইজিপি নূর মোহাম্মদ © ফাইল ছবি

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে এক স্কুল শিক্ষার্থী খোলা চিঠি দিয়ে শিশু পার্ক করে দেওয়ার অনুরোধ করেছে। একই সঙ্গে নূর মোহাম্মদের মতোই বড় হওয়ার আগ্রহের কথা জানিয়েছে শিশুটি।

চিঠিটি পাঠিয়েছে সাদ বিন আকবর। সে কটিয়াদী উপজেলার আচমিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সাদ চিঠিটি লিখে ১২ ডিসেম্বর। লিখা শেষ করে বাবার হাতে তুলে দেয় এবং বাবাকে বলে, তিনি যেন যত দ্রুত সম্ভব প্রাপকের কাছে চিঠিটি তুলে দেন। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিঠিটি এরই মধ্যে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠি পড়ে প্রাপক নূর মোহাম্মদ খুশি হয়েছেন ও শিশুটির জন্য শুভকামনা জানিয়েছেন।

চিঠিতে সাদ লিখে, ‘আপনি আমার প্রিয় স্যার। আমার খুব ইচ্ছে আপনাকে একটি ভোট দিতে। কিন্তু আমি দিতে পারব না, কারণ আমি ছোট। দোয়া করি আপনি সংসদ নির্বাচনে জয়লাভ করেন। আমি নিজের হাতে অনেকগুলো কাগজের নৌকা তৈরি করেছি। সেগুলো বাড়িতে লাগিয়েছি। আপনার কাছে আমার একটি আবদার, আমাদের কথা চিন্তা করে কটিয়াদীতে একটি শিশু পার্ক করে দেবেন। দোয়া করবেন। আমি আপনার মতো বড় হতে চাই।’ সাদ পূর্ব চারিপাড়া গ্রামের আলী আকবর ও শিক্ষক খাদিজাতুল কোবরা দম্পতির একমাত্র সন্তান।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬