প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি

২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:০০ PM
সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষকরা

সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষকরা © সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস দেয়া হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুদ্দীন মাসুদ বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করেছে। সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করেছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামোতে এখনও কিছু বৈষম্য রয়ে গেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন ও পদমর্যাদাগত বৈষম্য রয়েছে।’

তিনি বলেন, ‘২০০৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এর পার্থক্য হচ্ছে দুই গ্রেট এবং ২০১৪ সালে এসে পার্থক্য দাঁড়িয়েছে তিন গ্রেট। মূল বেতনের ব্যবধান ১২শ’ টাকা এবং ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেলে ব্যবধান দাঁড়িয়েছে ২৩ শ’ টাকা। অথচ ২০০৬ সালের আগে প্রধান শিক্ষকদের সঙ্গে সহকা‌রী শিক্ষকদের মূল বেতনের পার্থক্য ছিল মাত্র একশ’ টাকা।’

এ সময় মাসুদ বলেন, ‘বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক জাতীয় বেতন স্কেল ১১ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা এবং প্রশিক্ষণপ্রাপ্ত সহকা‌রী শিক্ষক জাতীয় বেতন স্কেল ১৪ গ্রেডে ১০ হাজার ২০০ টাকা পান। ১৬ বছর চাকরির পর একজন প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকের বেতনের ব্যবধান হবে ভাতাসহ প্রায় ২০ হাজার টাকা। একজন প্রধান শিক্ষক যে স্কে‌লে চাকরি শুরু করেন, একজন সহকারী শিক্ষক সেই স্কেলেরও এক গ্রেট নিচে চাকরি শেষ করেন, যা সহকারী শিক্ষকদের জন্য চরম বৈষম্য। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের এই বৈষম্য দূরীকরণের জন্য আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে রাখা হয়েছে। তাই আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ এছাড়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬