পঞ্চগড়ে স্কুলছাত্রের লাশ উদ্ধার

২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮ PM

© ফাইল ফটো

পঞ্চগড়ে নিখোঁজের সাত দিন পর আবু হুযাইফা (৮) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর-মুন্সিপাড়া এলাকায় হুযাইফার লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে দেবীগঞ্জ থানা-পুলিশ। 

আবু হুযাইফা ওই এলাকার আবদুল কাদেরের ছেলে। সে স্থানীয় বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

হুযাইফার বাবা আবদুল কাদের জানান, ১৭ ডিসেম্বর বেলা তিনটার পর থেকে হুযাইফার কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে পরদিন দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে মাইকিংসহ স্থানীয়ভাবে পোস্টার সাঁটানো হয়।

আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে হুযাইফার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউপির চেয়ারম্যান জামেদুল ইসলাম বলেন, শিশুটি নিখোঁজের পর ওই পুকুরটিতেই জাল ফেলে খোঁজ করা হয়েছিল। কিন্তু তখন সেখানে শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সেখান থেকেই শিশুটির লাশ উদ্ধার রহস্যজনক বলে মনে হচ্ছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬