লালমনিরহাটে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

১৮ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকায় ট্রাকচাপায় মাহমুদুল হক (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার বিকেলে লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা এলাকার মৃত সোলায়মান আলী ছেলে। তিনি তিস্তা চর গোকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন ওই শিক্ষক। পথে হাড়িভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬
আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬