হবিগঞ্জে স্কুলের মেঝে দেবে ১৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮ AM
প্রাথমিক বিদ্যালয়টি দেবে যাওয়া মেঝে

প্রাথমিক বিদ্যালয়টি দেবে যাওয়া মেঝে © সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্মাণের দুই বছর পরই সুজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে দেবে প্রধান শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বাড়ান্দায় দাঁড়িয়ে প্রধান শিক্ষক আবু তাহেরের সঙ্গে কথা  বলছিল। এ সময় হঠাৎ মেঝেটি দেবে গেলে প্রধান শিক্ষকসহ আহত হয় ১৫ শিক্ষার্থী।

লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনুর রহমান জানান, আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া প্রধান শিক্ষকের জখম গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মোছা. শাহীনা আক্তার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পেছনের কারণ বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে ওই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায়। বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ঠিকাদার ছিলেন মেসার্স সফিউল্লাহ এন্টারপ্রাইজ।  

এ ব্যাপারে ঠিকাদার শফিউল্লাহ জানান, এ ধরণের কোনো অভিযোগ তিনি পাননি। তার লাইসেন্সের মাধ্যমে অন্য একজন ঠিকানার এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন বলে জানান।

মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬
আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬