ময়মনসিংহে শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ট্রাস্ট এডুকেশন

১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৬ PM
বৃত্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

বৃত্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

ময়মনসিংহের ট্রাস্ট এডুকেশন পয়েন্ট ও পিইডি ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীকে ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে। শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ কমার্স কলেজে এই দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিভিন্ন স্কুলের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৩০৩ পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশ হবে ৫ জানুয়ারি।

পিইডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম জানান, ট্যালেন্টপুলে ২ হাজার টাকা ও সাধারণ বৃত্তির জন্য প্রতি শিক্ষার্থীকে ১ হাজার টাকা প্রদান করা হবে। তিনি জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এ পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে ৪৫ জন, তৃতীয় শ্রেণিতে ৮০ জন, চতুর্থ শ্রেণিতে ১০৮ জন ও পঞ্চম শ্রেণিতে ৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

 

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬