স্কুলের ভর্তি পরীক্ষায় পেন্সিলে লেখা খাতা বাতিল হবে

১৫ ডিসেম্বর ২০১৮, ১২:০১ PM

© ফাইল ফটো

চলতি বছর সরকারি হাইস্কুলের ভর্তি পরীক্ষায় পেন্সিল দিয়ে লেখা যাবে না।  পেন্সিলে লেখা ভর্তি পরীক্ষার খাতা বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।  ঘষামাজা করে খাতায় নতুন করে লেখাসহ বিভিন্ন ধরণের জালিয়াতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় অধিদপ্তরের ভর্তি কমিটি। 

জানা যায়, আগে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার্থীরা বল পয়েন্টের বদলে পেন্সিল দিয়ে লেখার সুযোগ পেতেন।  অন্যান্য শ্রেণিতে ভর্তির জন্য আগে থেকে বল পয়েন্ট দিয়ে লেখার নিয়ম ছিলো।  প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনও পরীক্ষা হয়না।  লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা মহানগরের ৪১টি সরকারি হাইস্কুলে ৮৫ হাজার ৭৮৫ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।  এসব স্কুলে মোট আসন আছে ১২ হাজার ৩৬৬টি।  সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে ৭ শিশু লড়বে।  অপরদিকে ঢাকার ৪১টি হাইস্কুলের মধ্যে ১৭টিতে প্রথম শ্রেণিতে শিশু ভর্তি করা হবে।  ওইসব প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৯৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২২ হাজার ১৭৯ জন। প্রতি আসনের বিপরীতে প্রায় ১২ ক্ষুদে শিক্ষার্থী লড়বে।

প্রসঙ্গত, ঢাকার সরকারি হাইস্কুলগুলোতে ১৭ থেকে ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেয়া হবে। প্রথম শ্রেণিতে ভর্তির লটারি করা হবে ২০ ডিসেম্বর। 

মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬
আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬