ডেঙ্গুতে ভিকারুননিসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নানজিবার মৃত্যু 

২৬ নভেম্বর ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস © সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিফাহ নানজিবা নামে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী মারা গেছে। সে ধানমন্ডি প্রভাতি শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস  ত্যাগ করে। 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রিফাহ নানজিবা অকাল মৃত্যুতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করেছেন। 

হৃদয়ের ঝড়ে জাফনার রোমাঞ্চকর জয়
  • ২৯ জুলাই ২০২৬
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
  • ২৯ জুলাই ২০২৬
রুয়েটে সার্টিফিকেট পেতে আর নয় ৮৭ ক্লিয়ারেন্স, আসছে অনলাইন স…
  • ২৯ জুলাই ২০২৬
এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি-ছাত্রদলের হামলার অভিযোগ, ত…
  • ২৮ জুলাই ২০২৬
আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির…
  • ২৮ জুলাই ২০২৬
সহপাঠীদের সঙ্গে সন্ধ্যায় ক্যাম্পাসের পুকুরে নেমে প্রাণ হারা…
  • ২৮ জুলাই ২০২৬