সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয়

২০ এপ্রিল ২০২৪, ০২:২৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয়

সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

তীব্র গরমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল, ২০২৪ থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যান ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অন্য একটি বিজ্ঞাপ্তিতে তীব্র গরমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল।

এর আগে শুক্রবার অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছুটি বৃদ্ধির দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে বলে মত সংগঠনটির। এ পরিস্থিতিতে সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছে তারা।

এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমঙ্গের স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (২২ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দফতর। এর আগে আগে ৬ মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা ছিল। তবে সে ছুটি দুই সপ্তাহ এগিয়ে আনা হলো।

লোগো পরিবর্তন করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ২৬ মার্চ ২০২৬
বিনামূল্যে ৬০০ পাঞ্জাবি দেবে নবীন ফ্যাশন
  • ২৬ মার্চ ২০২৬
সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইরানকে সাড়া দেওয়ার আহ্বান জানালেন ট্…
  • ২৬ মার্চ ২০২৬
পদ্মায় বাস ডুবি: পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্…
  • ২৬ মার্চ ২০২৬
‘আমার গায়ের ওপর আরো কয়েকজন ছিল, অনেক চেষ্টা করেও সরাতে পারছ…
  • ২৬ মার্চ ২০২৬
রুয়েটে অটোমেটেড প্রিন্টিং স্টেশন: হাতের ছোঁয়া ছাড়াই পেমেন্ট…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence