১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের ৫ দাবি

১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ PM
শ্রেণিকক্ষে মাদ্রাসা শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে মাদ্রাসা শিক্ষার্থীরা © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া ১ হাজার ৬৯০ জন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকের অনুদান চলতি বছরের জুলাই থেকে ছাড় এবং দ্রুত এমপিও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি।

সোমবার (অক্টোবর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। 

সংগঠনটির মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেনের সই করা স্মারকলিপিতে বলা হয়, গত বছরের ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শূন্য পদে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত ১ হাজার ৬৯০ জন শিক্ষকের অনুদানের চূড়ান্ত অনুমোদন দেয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের অনুদান ছাড় করা হয়নি। এতে শিক্ষকেরা আর্থিক সংকটে পড়েছেন।

সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— ২০২৬ সালের এমপিও নীতিমালা ৭ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো, অনুমোদিত ১ হাজার ৬৯০ জনসহ যাচাই-বাছাই করে অন্যান্য অনুদানবঞ্চিত শিক্ষকদের অনুদান জুলাই থেকে ছাড়, প্রতি মাসে নিয়মিত অনুদান প্রদান এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তির অর্থ দেওয়া।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, ২০২৫ সালে আন্দোলনের পর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950