রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময়সূচি

০৬ মার্চ ২০২৪, ০১:৩৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময়সূচি

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময়সূচি © সংগৃহীত

রমজান মাসের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্কুলে কার্যক্রম চলবে। ১০ রমজান পর্যন্ত এই নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে এ রুটিন প্রকাশ করা হয়েছে।

এর আগে, পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এদিকে, রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা। বর্তমানে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

আরও পড়ুন: রমজানে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা

লেনদেনের সময়সীমার পাশাপাশি রমজানে ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে…
  • ৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:…
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬
দাবি মেনে নিলো প্রশাসন, ১১ দিন পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুব…
  • ৩১ জুলাই ২০২৬