শিশুদের পাশাপাশি মায়েদেরও স্মার্ট করে তুলতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

০২ মার্চ ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
রুমানা আলী

রুমানা আলী © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুদের পাশাপাশি মায়েদেরও স্মার্ট রূপে গড়ে তুলতে হবে। তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

শনিবার বিকেলে শ্রীপুরের রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৪ (চার) তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, শিশুর মনোজগতে ও বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশু শিক্ষার্থী ও তার মায়ের সঙ্গে শিক্ষকদের নিবিড় যোগাযোগ রাখতে হবে। এটি শিশুর বিকাশের জন্য জরুরি।

সমাবেশে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান, পৌরমেয়র আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে…
  • ৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:…
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬
দাবি মেনে নিলো প্রশাসন, ১১ দিন পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুব…
  • ৩১ জুলাই ২০২৬