প্রাথমিকের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। এজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে। সেভাবেই সংশ্লিষ্টদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। মার্চের শুরুতে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহেমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে। আশা করছি  আগামী সপ্তাহে এ পরীক্ষা শুরু করা যাবে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন। 

২ ফেব্রুয়ারি দেশের তিন বিভাগের ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গত বছরের ২০ মার্চ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন প্রার্থী।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘিতে মিলল দুই শিশুর লাশ
  • ২৭ মে ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে অতিরিক্ত ৭ ফুটবলার!
  • ২৭ মে ২০২৬
আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু, আরও বৃদ্ধ…
  • ২৭ মে ২০২৬
বাংলাদেশের ‘রাগ করলা’র মতো যুক্তরাষ্ট্রে ইন্টারনেট কাঁপানো …
  • ২৭ মে ২০২৬
হাটে গরু বাধাকে কেন্দ্র করে ভাগ্নেকে মারধর, বাঁচাতে গিয়ে মা…
  • ২৭ মে ২০২৬
হাটে গরু বাধাকে কেন্দ্র করে ভাগ্নেকে মারধর, বাঁচাতে গিয়ে মা…
  • ২৭ মে ২০২৬