নতুন করে যত শূন্য পদের তথ্য পেল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। গতকাল রবিবার পর্যন্ত আড়াই হাজারের বেশি শূন্য পদ পাওয়া গেছে। চলমান নিয়োগ কার্যক্রম থেকে এ পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

তিনি বলেন, গতকাল রবিবার আমরা নতুন করে ৩০০ শূন্য পদের তথ্য পেয়েছি। সবমিলিয়ে শূন্য পদের সংখ্যা দুই হাজার ৬০০-এর মতো। এই পদগুলোতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।

এদিকে আগামীকাল মঙ্গলবার প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। এদিন সন্ধ্যার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এছাড়া আগামী ২২ মার্চ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ৩ বিভাগের ১৮ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন
  • ২৭ মে ২০২৬
বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • ২৭ মে ২০২৬
জিলহজ মাসের ৯ তারিখে রাসূল (সা.) যে দোয়া পড়তেন
  • ২৭ মে ২০২৬
ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন কলেজ শিক্ষার্থীর অকাল মৃ…
  • ২৭ মে ২০২৬
ঈদ যাত্রায় রাজধানীতে পদে পদে ভোগান্তি, নেওয়া হচ্ছে ৪-৫ গুণ …
  • ২৭ মে ২০২৬
বাংলাদেশের হয়ে খেলতে সম্মত ইংল্যান্ডপ্রবাসী ২ ভাই
  • ২৭ মে ২০২৬