প্রথম ধাপে কত প্রার্থী উত্তীর্ণ হবেন—জানাল অধিদপ্তর

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে। এদিন সন্ধ্যার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ইতোমধ্যে প্রথম ধাপের ফল তৈরির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। প্রতিটি পদের বিপরীতে চারজন প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হতে পারে। অর্থাৎ যতগুলো পদ রয়েছে তার চারগুন প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রথম ধাপের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ। আগামীকাল মঙ্গলবার এ ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে। আমরা ১:৪ ফরম্যাটে ফল প্রকাশ করব। অর্থাৎ একটি পদের বিপরীতে চারজন করে প্রার্থীকে টেকানো হবে’

এর গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950