প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২২ মার্চ

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
প্রাথমিকের লোগো

প্রাথমিকের লোগো © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২২ মার্চ আয়োজন করা হতে পারে। এ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ২২ মার্চ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন পরীক্ষা আয়োজনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পরপরই প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা আয়োজন করা হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২২ মার্চ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয়েছিল ২৪ জুন, আবেদনের শেষ সময় ৮ জুলাই। আবেদন করেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ৩ বিভাগের ২২ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখন তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আয়োজনের পালা।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
  • ২৬ মার্চ ২০২৬
ঢাবিতে গান ও কবিতায় স্বাধীনতা দিবস উৎযাপন
  • ২৬ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবি: চলে গেছে শিশু তাজবীদ
  • ২৬ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence