প্রাথমিকের প্রথম ধাপের চূড়ান্ত ফল কাল

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
শ্রেণিকক্ষে প্রাথমিকের শিক্ষক

শ্রেণিকক্ষে প্রাথমিকের শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। চূড়ান্ত ফল তৈরির কাজও শেষ। আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রথম ধাপের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ। আগামীকাল মঙ্গলবার এ ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।’

এর গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে…
  • ৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:…
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬
দাবি মেনে নিলো প্রশাসন, ১১ দিন পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুব…
  • ৩১ জুলাই ২০২৬