প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ জানাল অধিদপ্তর

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষিকা

শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষিকা © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা আগামী মার্চ মাসের শেষ দিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শিগগিরই সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, আগামী ২২ অথবা ২৩ মার্চ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা আয়োজন করা হতে পারে। বিষয়টি চূড়ান্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করা হবে। এরপর বিজ্ঞপ্তির মাধ্যমে তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা মার্চের শেষ দিকে পরীক্ষা আয়োজন করতে চাই। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয়েছিল ২৪ জুন, আবেদনের শেষ সময় ৮ জুলাই। আবেদন করেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ৩ বিভাগের ২২ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
  • ২৬ মার্চ ২০২৬
ঢাবিতে গান ও কবিতায় স্বাধীনতা দিবস উৎযাপন
  • ২৬ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবি: চলে গেছে শিশু তাজবীদ
  • ২৬ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence