প্রাথমিকের প্রথম ধাপের চূড়ান্ত ফল নিয়ে যা জানা গেল

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ প্রায় শেষ। আগামী সপ্তাহে এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও এটি জেলার প্রার্থীদের ফল অধিদপ্তরে দেরিতে পাঠানো হয়েছে। ফলে সামগ্রিক ফল তৈরিতে কিছুটা সময় লেগেছে। আগামী সপ্তাহে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে। প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশের পূর্বে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬