প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল কবে—জানালেন সচিব

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ফরিদ আহমেদ ও প্রাথমিকের লোগো

ফরিদ আহমেদ ও প্রাথমিকের লোগো © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। 

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ফল সফটওয়্যারে ইনপুট দেওয়ার কাজ চলছে। দুই/একদিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। এরপর ফলাফল প্রকাশ করা হবে। চলতি সপ্তাহেই এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে বলেও জানান তারা। 

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৫ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। সেটি বাস্তবায়নে কাজ করছে অধিদপ্তর। আশা করছি দুই অথবা তিনদিনের মধ্যেই দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হবে।’

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950