প্রথম ধাপের চূড়ান্ত ফল নিয়ে যা জানালেন প্রাথমিকের সচিব

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ প্রায় শেষ। আশা করছি চলতি সপ্তাহে ফল প্রকাশ করা যাবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

প্রাথমিকের সচিব আরও জানান, ফল তৈরির কাজ শেষ হলেও এটি যাচাই-বাছাই করতে হয়। কেউ যেন বঞ্চিত না হয় সেই বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হয়। চলতি সপ্তাহে ফল প্রকাশিত না হলে আগামী সপ্তাহে হবে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৭টি জেলার প্রার্থীদের ফল অধিদপ্তরে এসেছে। একটি জেলার ফল এখনো জমা হয়নি। ওই জেলা বাদ দিয়ে অন্যান্য জেলার ফল তৈরির কাজ চলছে।

এর গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৮ কেজি টুনা মাছ, ৪০ হাজার টাক…
  • ৩১ জুলাই ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ আগস…
  • ৩১ জুলাই ২০২৬
বৃষ্টি হলেই ডুবে যায় যবিপ্রবির একমাত্র খেলার মাঠ
  • ৩১ জুলাই ২০২৬
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬
বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬