সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল আগামী সপ্তাহে

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
শ্রেণিকক্ষে প্রাথমিক শিক্ষক

শ্রেণিকক্ষে প্রাথমিক শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বুয়েট। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সভার একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। তবে খাতাগুলো যাচাই-বাছাই করতে হবে। এই কাজ খুব সাবধানতার সাথে করতে চায় বুয়েট। সেজন্য কিছুটা সময় লাগবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় ধাপের ফল তৈরির কাজ চলছে। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে…
  • ৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে:…
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬