শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল ২০ ফেব্রুয়ারির মধ্যে: সচিব

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ © ফাইল ছবি

‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ সব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

প্রাথমিকের সচিব বলেন, ‘১৫ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরুর আগেই এ সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি এই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করতে পারব।’

জানা গেছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা ইতোমধ্যে স্ক্রিনিং শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সভা করবে বুয়েট। এরপর ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950