প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত তারিখ জানাল মন্ত্রণালয়

১৬ জানুয়ারি ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। এ ধাপে মোট ৬১৩টি কেন্দ্র পরীক্ষা নেওয়া হবে।

গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এ ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন।

জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬