মাধ্যমিকের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
মন্ত্রণালয়ের সভাকক্ষে আলোচনা সভা

মন্ত্রণালয়ের সভাকক্ষে আলোচনা সভা © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী বলেছেন, ‘শিক্ষা একটি সামগ্রিক প্রক্রিয়া। মাধ্যমিকের সঙ্গে সমন্বয় করে এখানে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষার সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে হবে।

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ, উন্নত, আধুনিক রাষ্ট্রে পরিণত করার সোপান হলো শিক্ষা। আর শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে।

গণশিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ফুল নেওয়া নয়, ফুল ফোটানোর লক্ষ্যে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যার মধ্যদিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত প্রিয় বাংলাদেশ হবে সমৃদ্ধ, উন্নত, আধুনিক একটি রাষ্ট্র।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ। শুরুতে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা. নূরজাহান খাতুন।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9