চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি নিয়ে যা জানালেন প্রাথমিকের সচিব

১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ © ফাইল ছবি

‘প্রথম ধাপের মৌখিক পরীক্ষা আগামী ৩০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। এরপর আমরা দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেব। এই ধাপের পরীক্ষা শেষ হওয়ার পর চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কাজ শুরু হবে।’

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

তিনি বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগের তিন ধাপের পরীক্ষা শেষ হতে হতে আরও অনেক পদ শূন্য হবে। এই পদগুলোও আমাদের পূরণ করতে হবে। সেজন্য চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপের মৌখিক ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করা হবে।’ 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল গত ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তিন ধাপে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ১১ লাখ ৪৯ হাজার ৪৩১ জন। এর মধ্যে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন চাকরিপ্রার্থী। ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আবেদন করেছেন ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন। 

এই নিয়োগের অনুমোদিত শূন্য পদের মধ্যে বেশির ঢাকা বিভাগে— ১ হাজার ৩৬৫ এবং সবচেয়ে কম সিলেট বিভাগে—৪১১টি। এ ছাড়া বরিশালে ৮৭১টি, রংপুরে ৯৮৮, খুলনায় ৯৪০, ময়মনসিংহে ৫৯৯, রাজশাহীতে ১ হাজার ৫৮টি এবং চট্টগ্রামে ১ হাজার ২৩১টি শূন্য পদ রয়েছে।  

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9