প্রথম ধাপের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

১২ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। প্রথম ধাপে তিন বিভাগের ১৮টি জেলার প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে চারটি জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়।

পৃথক এসব বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মৌখক পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

রংপুর জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭-৩০ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়াও বরগুনা জেলায় ২১-২৮ জানুয়ারি এবং নীলফামারীর বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১-২৭ জানুয়ারি পর্যন্ত।

পৃথক পৃথক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার এসব সময়সূচি জানানো হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিগুলোতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য গতবছর ৮ ডিসেম্বর রংপুর, সিলেট ও বরিশাল এই তিন বিভাগের ১৮টি জেলায় প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ২০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোর ঈদ জামায়াতের সময় দেখুন এখানে
  • ২৭ মে ২০২৬
নতুন শঙ্কায় নেইমার, আলোচনায় বিকল্প
  • ২৭ মে ২০২৬
সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যে ৬ জেলায়
  • ২৭ মে ২০২৬
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
  • ২৭ মে ২০২৬
‘বাংলাদেশে মন্ত্রিত্ব সোনার পাথরের বাটি, ঘষা দিলেই কুরবানির…
  • ২৭ মে ২০২৬
এআই বিশ্লেষণে এগিয়ে ফ্রান্স, শক্ত প্রতিদ্বন্দ্বী স্পেন
  • ২৭ মে ২০২৬