প্রাথমিকের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা কবে— জানালেন সচিব

১১ জানুয়ারি ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছে। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

প্রাথমিকের সচিব বলেন, ‘আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট জেলায় অনুষ্ঠিত হবে। অধিদপ্তরের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতে পারেন।’

জানা গেছে, গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১০ কার্যদিবসের পূর্বেই ফল প্রকাশ করল অধিদপ্তর।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরুর জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।’

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9