নড়াইলে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

২৯ আগস্ট ২০১৮, ০৫:৫৫ PM

© ফাইল ফটো

নড়াইলের কালিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এতে বুধবার দুপুরে নড়াগাতি থানায় সাত জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় দুপুরে ঘটনার শিকার স্কুলছাত্রীর বাবা উপজেলার বাঐসোনা গ্রামের ছিদ্দিক শিকদারের ছেলে মোর্শেদ শিকদারসহ সাত জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে বলা হয়েছে, মোর্শেদ শিকদারসহ সাত জন ওই স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে।

ওসি আলমগীর কবির বলেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬