মোল্লা বস্তির শিশুদের শিক্ষা উপকরণ প্রদান

১৬ আগস্ট ২০১৮, ০৪:৫৩ PM
মোল্লা বস্তির শিশুদের শিক্ষা উপকরণ প্রদান

মোল্লা বস্তির শিশুদের শিক্ষা উপকরণ প্রদান © টিডিসি ফটো

মিরপুরে পুড়ে যাওয়া মোল্লা বস্তির ৬৬৬ জন শিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে একশন এইড বাংলাদেশ।  শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার, সার্পনার এবং ইউনিফর্ম।

গত ১১ মার্চ ২০১৮ তারিখে আগুন লেগে পুড়ে যায় মোল্লা বস্তি।  এতে ওই বস্তির প্রায় ২৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।  এই দুর্ঘটনার পর থেকেই তাদের পাশে ছিল একশন এইড বাংলাদেশ।

স্টার্ট ফান্ড-এর আর্থিক সহায়তা এবং স্থানীয় সংগঠন এনডিবাস-এর সহযোগিতায় মোল্লা বস্তির বাসিন্দাদের ক্ষতি নিরূপণে কাজ করে প্রতিষ্ঠানটি।  তাদের কী ধরনের সহায়তা প্রয়োজন তার উপর একটি জরিপও পরিচালনা করা হয়।  এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬