প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি

১৪ আগস্ট ২০১৮, ০৪:১৬ PM
ফাইল ফটো

ফাইল ফটো

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ এর রুটিন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা শুরু হবে ১৮ নভেম্বর। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হবে ।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের বছরে বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও এবার প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আগে পরীক্ষার্থীদের খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করা হতো। এবার থেকে প্রত্যেকটি খাতা নিজ উপজেলায় মূল্যায়ন করা হবে।

পরীক্ষা সময়সূচি:
প্রাথমিক সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ইবতেদায়ী সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা নেওয়া হবে।

 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬