ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, চালক ও হেলপারকে গণপিটুনি

১৪ আগস্ট ২০১৮, ০১:৫১ PM

© ফাইল ফটো

সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রীতি স্বর্ণকার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলার হাজীপুর মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিথি উপজেলার কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে ও বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী গোপাল কুমার জানান, স্কুলছাত্রী সকালে হেঁটে স্কুলে যাচ্ছিল। এসময় পারুলিয়া থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক(যশোর-ট-১১-৩৩২৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এরপর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এ সময় এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, আহত এসআই, ট্রাক চালক ও হেলপারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬