রাজধানীর বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন করতে প্রকল্প গ্রহণ

০৯ আগস্ট ২০১৮, ০১:২৮ PM
‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী

‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী

রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ দৃষ্টিনন্দন করতে ১ হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। 

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘ঢাকা শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অবশ্যই দৃষ্টিনন্দন হবে। এজন্য আমরা ১৪ কোটি টাকার একটি প্রজেক্ট করেছি। অন্য যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে দৃষ্টিনন্দন করতে প্রধানমন্ত্রীর আন্তরিকতা রয়েছে।’

তিনি জানান, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে শরীরচর্চা এবং চারু ও কারুকলার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নয়নে কাজ চলছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় তাদের অধীনে থাকা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ছেড়ে দিলে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত করা হবে। প্রাথমিক স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে কোন নামে সমাপনী পরীক্ষা নেওয়া হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষার স্তর আনুষ্ঠানিকভাবে অষ্টম শ্রেণিতে উন্নীত না হলেও ৭০০ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি খোলা হয়েছে।’

মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, রাজধানীতে ৩৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩০০টি বিদ্যালয় দৃষ্টিনন্দন করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাকি ৫১টি বিদ্যালয় ইতোমধ্যে দৃষ্টিনন্দন করা হয়েছে।

‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিরা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সাথে মতবিনিময়ে অংশ নেন। এ সময়ে মন্ত্রী বর্তমান সরকারের সময় প্রাথমিক শিক্ষার উন্নয়নে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ তাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

 

লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
close