প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর শুরু

২৫ জুলাই ২০১৮, ০২:১৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১৮ নভেম্বর থেকে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বুধবার সকালে মন্ত্রণালয়ে পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

 রবীন্দ্রনাথ রায় বলেন, পরীক্ষার সময় আগের মত আড়াই ঘণ্টাই থাকছে। তবে এবার সকাল সাড়ে ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। অন্যবার সকাল সাড়ে ১০টা থেকে এ পরীক্ষা শুরু হত।

পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে বলে জানায় রবীন্দ্রনাথ রায়।

পরীক্ষা সময়সূচি: প্রাথমিক সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে।

আর ইবতেদায়ী সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা নেওয়া হবে।

টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬