সাভারে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

২৮ জুন ২০১৮, ০৯:২৫ AM

সাভারের স্মরণিকা এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শিশুটি তার পরিবারের সঙ্গে ওই এলাকায় বাসা ভাড়া করে থাকে। প্রতিবেশী মিলন ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিলো। শিশুটি ভয়ে কাউকে বিষয়টি জানায়নি। বুধবার রাতে মিলন আবার আসলে শিশুটি চিৎকার শুরু করে। পরে আশেপাশের মানুষ এসে মিলনকে আটক করে। কিন্তু মিলন পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, মিলন পেশায় একজন টাইলস মিস্ত্রি। এরপর পরিবারের পক্ষ থেকে সাভার থানা পুলিশকে ঘটনা জানানো হয়।

এদিকে, ঘটনা ঘটনার সত্যতা স্বীকার সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মিলনকে আটকের চেষ্টা চলছে।

একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ১৯ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ১৩ হাজার ৬৫৪ জন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬