প্রাথমিকের তিন অঞ্চলে যত শিক্ষক নিয়োগ হবে

০৬ মার্চ ২০২৩, ১২:৩০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারি। সেজন্য ৮টি বিভাগকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রথম অঞ্চলের বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বাকি দুটি অঞ্চলের বিজ্ঞপ্তি চলতি মাসেই প্রকাশ করা হবে। তিনটি অঞ্চল মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। ‍শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে। সেজন্য বিজ্ঞপ্তিগুলোতে পদসংখ্যা উল্লেখ করে দেওয়া হচ্ছে না। পদসংখ্যা বৃদ্ধি পেলে সেটি যুক্ত করা হবে। আর এজন্য নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় অধিদপ্তর।

অধিদপ্তরের আরেকটি সূত্র জানিয়েছে, আগামী ১০ অথবা ১২ মার্চ রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর সবশেষ ধাপে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এক বছরের মধ্যেই তিন অঞ্চলের নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের নিয়োগ শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে। জুনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে আগস্টেই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগস্টের মাঝামাঝি আয়োজন করা হতে পারে। আগস্টের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে অক্টোবরে হতে পারে মৌখিক পরীক্ষা। এরপর নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা হতে পারে অক্টোবরে। নভেম্বরে ফল প্রকাশ শেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে মৌখিক পরীক্ষা। এরপর ফেব্রুয়ারিতে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করেছে ডিপিই।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই মুহূর্তে আমাদের প্রায় সাড়ে সাত হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। তবে আমরা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে দেখব। ১০-১৫ুটি পদ বাড়লেও সেটি যোগ করে পদসংখ্যা চূড়ান্ত করা হবে।

এর আগে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১০ মার্চ থেকে এই বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে।

তিন বিভাগের স্থায়ী বাসিন্দারা যোগ্যতা ও শর্ত অনুযায়ী আগামী ১০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শেষ হবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি ২২০ টাকা।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ২৮ মে ২০২৬
২০৩০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ছাড়াবে অতীতের সব রেকর্ড
  • ২৮ মে ২০২৬
স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড— প্রাণ গেল ঘুমিয়ে থাকা …
  • ২৮ মে ২০২৬
স্থগিত হলো তিতুমীর কলেজ শিবিরের কোরবানির আয়োজন, কর্তৃপক্ষ ব…
  • ২৮ মে ২০২৬
মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১৩৯, সময় বাড়ল আবেদনের
  • ২৮ মে ২০২৬
হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে বাংলাদেশ ব্যা…
  • ২৮ মে ২০২৬