বৃত্তির সংশোধিত ফল কাল সন্ধ্যায়, ঘটনা তদন্তে কমিটি

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। এদিন সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। ফলাফলে সমস্যা হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষার ফলে কোডিং সংক্রান্ত সমস্যা হয়েছিল। সেটি সমাধানে কাজ চলছে। এটি খুব ছোট সমস্যা। তবে এ ধরনের ঘটনা কাম্য নয়। 

এদিকে বৃত্তি পরীক্ষার ফলাফলে কোডিংয়ের সমস্যাটি খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুর ১টায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের চার ঘণ্টা পর সেটি স্থগিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠানো হয়।

ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা
  • ২৬ জুলাই ২০২৬
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ২৬ জুলাই ২০২৬
তুরস্কে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক শেষে দেশে সেনাপ্রধান
  • ২৬ জুলাই ২০২৬
স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬