তিন দাবিতে ঢাকায় মহাসমাবেশ করবে প্রাথমিক শিক্ষকরা

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM

পদোন্নতিসহ তিন দফা দাবিতে আগামী মাসে রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি। ১৯ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হবে। এর আগে ১৯ ফেব্রুয়ারি দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সংগঠনটি। 

রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালের জানুয়ারিতে জাতীয় প্যারেড স্কয়ারে শিক্ষক মহাসমাবেশে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত এক লাখের বেশি শিক্ষকের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ওই ঘোষণা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিপত্র প্রকাশ করা হয়। ওই সব পরিপত্রের আলোকে জাতীয়করণ হওয়া শিক্ষকেরা আর্থিক সুবিধা পেয়ে আসছিলেন।

কিন্তু বিধিমালার ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় অর্থ মন্ত্রণালয় ২০২০ সালের ১২ আগস্ট শিক্ষকদের ভোগকৃত টাইমস্কেল ফেরত দেওয়ার জন্য এক পত্র জারি করে। ফলে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর মধ্যে অনেক শিক্ষক অবসরেও চলে গেছেন।

সংবাদ সম্মেলন থেকে অর্থ মন্ত্রণালয়ের ওই পত্র বাতিল করা, চাকরিকাল ৫০ শতাংশ গণনা করে শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি এবং দ্রুত সময়ের মধ্যে বাদ পড়া প্রধান শিক্ষকদের নামের গেজেট প্রকাশের দাবি জানানো হয়।

 

গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬