২০২৪ সালে পাঠ্যবইয়ের চাহিদা তৈরিতে তথ্য চাইল ডিপিই

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

আগামী বছরের পাঠ্যপুস্তকের চাহিদা তৈরিতে সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। এই তথ্য ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

বৃহস্পতিবার এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘‘ ২০২৪ সালের পাঠ্যপুস্তকের সংখ্যা নির্ধারণ করতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এজন্য উন্মুক্ত করা হয়েছে ডাটা এন্ট্রির কাজ। পাঠ্যপুস্তকের চাহিদা তৈরিতে সবপর্যায়ের বিদ্যালয় থেকে তথ্য আপডেটের বিষয়টি নিশ্চিত করা জরুরি।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘২৮ ফেব্রুয়ারির মধ্যে বিদ্যালয় থেকে অনলাইনে ডাটা আপডেটের বিষয়টি নিশ্চিত করতে দেশের সব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’’

গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬