নতুন যোগদানকৃত শিক্ষকদের তথ্য আপলোড ৫ ফেব্রুয়ারির মধ্যে

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদান করা সহকারী শিক্ষকদের তথ্য ই প্রাইমারি এডুকেশন সিস্টেম (পিইএমআইএস) সফটওয়্যারে আপলোড করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে। 

বুধবার (১ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষন-২) ড. উত্তম কুমার দাশ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার চিঠিটি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘‘নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেলক্ষ্যে তাঁদের প্রয়োজনীয় তথ্য Primary Education Management Information System (PEMIS) সফটওয়্যারে আপলোড করা প্রয়োজন। তাই থানা/উপজেলা শিক্ষা অফিসারগণকে তাঁর আওতাধীন সকল নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের তথ্য আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে PEMIS সফটওয়্যারে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’’

ইবি শিক্ষিকাকে জবাই করে হত্যা ও সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শি…
  • ০৭ মার্চ ২০২৬
জাকসুর উদ্যোগে ঈদের ছুটিতে ৪ জেলায় বাসের ব্যবস্থা
  • ০৭ মার্চ ২০২৬
এবার ছাত্রীদের জন্য জাবি শিবিরের বিশেষ আয়োজন, ফের দুর্ভোগ …
  • ০৭ মার্চ ২০২৬
ঢাবি সাংবাদিক সমিতির ইফতারে এক ছাদের নিচে সকল ছাত্রসংগঠন
  • ০৬ মার্চ ২০২৬
৩৫ বছর আগে ছাত্রলীগের হাতে নিহত শিক্ষার্থীর স্মরণে ফুড প্যা…
  • ০৬ মার্চ ২০২৬
শের-ই-বাংলা মেডিকেলে রমাদান সেমিনার ও কুরআন বিতরণ
  • ০৬ মার্চ ২০২৬