প্রাথমিকে সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি মাসে

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি মাসে প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষক অবসরে গেছেন। এছাড়া সদ্য নিয়োগ পাওয়া ৩৭ হাজার ৫৭৪ জন শিক্ষকের মধ্যে প্রায় আড়াই হাজার শিক্ষক যোগদান করেননি। তাই নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাড়ে সাত হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলো পূরণে মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি সূত্র। ওই সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার অথবা আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) সভা করা হবে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত অনুমোদন দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা খুব দ্রুত এ বিষয়ে সভা করব। সভায় সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা দু/একদিনের মধ্যেই এ বিষয়ে সভা করব। সভা শেষে বিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত অনুমোদন দেওয়া হবে। আশা করছি চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে অধিদপ্তর।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950