প্রাথমিক শিক্ষক-কর্মচারী বদলির নির্দেশিকা প্রকাশ

২৩ ডিসেম্বর ২০২২, ০৮:২৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত)-২০২২’ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশিকা জারি করে। এতে শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, নতুন নির্দেশিকার আলোকে শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি কার্যক্রম চালবে। এর আগে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অনলাইনে পাইলট প্রকল্পে বদলি শুরু হয় গত ২৭ জুলাই। পরে গত সেপ্টেম্বরে সারাদেশে বদলি শুরু হয়। তবে নতুন সহকারী শিক্ষক নিয়োগের কারণে বদলি স্থগিত ছিল।

নির্দেশিকায় বলা হয়েছে,  নির্দেশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সব সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি শিক্ষা বছরের জানুয়ারি-মার্চ মাসের মধ্যে একই উপজেলা/থানা, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ বদলি করা যাবে।

আরো পড়ুন: প্রাথমিকের সাড়ে ৩৭ হাজার শিক্ষকের পদায়ন ২২ জানুয়ারি

বদলির সময়কাল ব্যতিত অন্য যে কোন সময়ে কোন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হলে সেই পদে প্রধান শিক্ষক বদলি করা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মচারী বদলির সময়কালে বলা হয়েছে, সাধারণভাবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে বদলি করা যাবে। জনস্বার্থে/প্রশাসনিক কারণে অপরিহার্যতা বিবেচনায় মন্ত্রণালয় ও অধিদপ্তর অনুচ্ছেদ ৯ এর বিধানাবলী অনুসরণপূর্বক যে কোন সময় যে কোন কর্মচারীকে অনলাইনে/অফলাইনে বদলি করতে পারবে।

৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950